বৃহস্পতিবার , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি শামস শামীম, সম্পাদক মোঃ জসিম উদ্দিন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

সুনামগঞ্জের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

রবিবার ৩১ আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। ‎

ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন  ফলাফল ঘোষণা করেন।  ২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন কালের কন্ঠ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ‎

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে ২৮ ভোট পেয়ে মোঃ সেলিম আহমদ, সহ-সভাপতি পদে ১৪ ভোট পেয়ে কামরুল হাসান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ ভোট পেয়ে শাহরিয়ার সুমন, নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন অর্থ সম্পাদক পদে লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান ও নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনিসুজ্জামান চৌধুরী ইমন, আশিকুর রহমান পীর, মাসুম হেলাল, শহীদ নূর আহমেদ।

এর আগে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এদিকে ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত ভোটাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পেরে আনন্দিত। ‎ ‎

মুক্ত গণমাধ্যম চর্চায় গণতান্ত্রিক ধারায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভোটার ও বিজয়ী প্রার্থীরা।

Please follow and like us: