রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্রীদের সম্মেলন শনিবার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের এক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর শনিবার।
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব কমিটির আহবায়ক অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও সদস্য সচিব অ্যাড. রুহুল তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৩ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির রেজিস্ট্রেশন কার্যালয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্রীদের এক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কলেজের প্রাক্তন ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please follow and like us: