শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ৩১লক্ষ টাকার  ভারতীয় মালামাল আটক 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ৩১ লক্ষ টাকার ভারতীয়  অবৈধ পণ্য  জব্দ করেছে বিজিবি টিম।
রবিবার (০৫ জানুয়ারি ) ভোর রাতে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি একদল চৌকস টিম।
অভিযানে ভারতীয় অবৈধ পণ্য  মদ ৩৫৭ বোতল,চিনি ৪২২৭ কেজি,গরু ৫ টি,কয়লা ১০০০ কেজি,কমলা ৩০০ কেজি,ফুসকা ৩৫০ কেজি সহ ১ টি পিকআপ আটক করা হয়েছে।
 আটককৃত অবৈধ মালামালের আনুমানিক  মূল্য  ৩১ লক্ষ, ৫ হাজার, ২শ ৮০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন  (২৮ বিজিবি )  এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত অবৈধ মদ  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়ে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 তিনি আরো বলেন,সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে! সীমান্ত এলাকায় কোন অপরাধীদের চার দেয়া হবে না
Please follow and like us: