গাইবান্ধা সুন্দরগঞ্জ থানাধীন ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে চাঁন মিয়া নিজ বাড়ী থেকে জুয়া খেলার সরঞ্জমাদিসহ ৫ জুয়ারুকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এসআই গাফফার হোসেন সঙ্গীয় ফোর্স জুয়ারু চাঁন মিয়ার বাড়ি তল্লাশি চালিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করেছ।
আটককৃতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার হাতিয়া পশ্চিম পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে জুয়ারু চাঁন মিয়া (৪০), মৃত নাসির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৫২), মৃত রমিজ উদ্দিনের ছেলে মিটন মিয়া (৪২), মৃত বিরাজ উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫০), সাদুল্লাপুর উপজেলার পূর্ব খামার দশলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে বাবলু মিয়া (৩৫)।
ডিবি (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জুয়ারুদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা (নং- ২৪, তাং- ২০-১১) মামলা দায়ের করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
, || - ||
সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জুয়ারুকে আটক করেছে ডিবি পুলিশ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: