, || - ||

সুন্দরগঞ্জে পুলিশকে দু’টি পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি শামীম হায়দার পাটোয়ারী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আইন-শৃঙ্খলা রক্ষায় টহল বাড়ানোসহ পুলিশের কাজের গতি বাড়াতে গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের আবারো দু’টি নতুন পিকআপ ভ্যান উপহার দিয়েছেন স্থানীয় সাংসদ ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
মঙ্গলবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে গাড়ি দু’টির চাবি গ্রহণ করেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ।
এসময় সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, ইনচার্জ সফিকুজ্জামান, মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আঃ হান্নান, জাতীয়পার্টির উপজেলা দপ্তর সম্পাদক রাকীব মো. হাদউল ইসলাম, বামনডঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তিসহ জাপা এবং সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতি কৃতজ্ঞ। জেলা পুলিশ বহরে গাড়ি দু’টি যুক্ত হওয়ার ফলে এই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ পুলিশি কাজে আরো গতি বাড়বে। তিনি আরো বলেন, এরআগেও এমপি মহোদয় দু’টি গাড়ি দিয়েছিলেন। সেগুলো সুন্দরগঞ্জ থানায় ব্যবহার করা হচ্ছে। আর নতুন এ দু’টি গাড়ি বামনডাঙ্গা পুলিশ ফাড়িতে একটি এবং অপরটি ধুবনী পুলিশ ফাড়িতে ব্যবহার করা হবে।
এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুন্দরগঞ্জ থানা এলাকা অনেক বড়। বর্তমানে পুলিশের যে পরিমাণ গাড়ি আছে তা দিয়ে টহল ও পুলিশি সেবা দিতে তাদের কষ্ট হয়। এজন্য আমি নিজ অর্থায়নে পুলিশকে দ্বিতীয় দফায় এ গাড়ি উপহার দিয়েছি।

Please follow and like us: