জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত অর্থায়নে করোনার প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া মানুষদের মাঝে চাল বিতরণ করেছেন। সামাজিক দুরুত্ব বজায় রেখে বিতরণের ১২তম ধাপ শুক্রবার সকাল থেকে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের বিভিন্ন স্থানে পিকাপভ্যানে ফেরিকরে বারোশ মানুষের মাঝে ৫ কেজি করে চাল দেয়া হয়। জাপার ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, সাধরাণ সম্পাদক মাহবুবুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, ছাপড়হাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওছার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক তাপস চাকী কোকিল ও ইউনিয়ন যুবসংহতির সভাপতি সোহেল রানাসহ অনেকে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। সাংসদ জানান, করোনার প্রাদুর্ভাবে বেকার হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হচ্ছে। ইতোমধ্যে ১২ হাজার লোককে এ চাল দেয়া হয়েছে। টার্গেট ১৬ হাজার। এছাড়া উপজেলার ৫ শতাধিক কৃষককে সার-বীজসহ কৃষি উপকরণ দেওয়া হয়। পাশাপাশি উপজেলার চিকিৎসক, সাংবাদিক ও আইনশৃঙ্খলবাহীনিসহ সরকারি কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিতে পিপিআই, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও হ্যান্ড গ্লাবস দেওয়া হয়। এবং উপজেলায় কর্মরত সাংস্কৃতিক কর্মীদের নগদ অর্থ প্রদান করা হয়। এসব ছাড়াও চরাঞ্চলসহ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ করোনা উপসর্গ-আক্রান্ত রোগীর সেবা নিশ্চিতে অ্যাম্বুলেন্স সার্ভিস অব্যাহত রয়েছে।
, || - ||
সুন্দরগঞ্জে সাংসদ শামীমের ১২তম ধাপে ছাপড়হাটী ইউনিয়ন চাল বিতরণ অব্যাহত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: