, || - ||

সুন্দরগঞ্জে ৫ জুয়াড়ির কারাদন্ড

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
জানা যায়, বুধবার দুপুরে এসব জুয়াড়িদেরকে কারাদন্ড প্রদান করা হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক কার্যালয়ের পাশে এক বাড়িতে জুয়া খেলার সময় এসব জুয়াড়িকে আটক করে পুলিশ। কারাদ-দেশপ্রাপ্ত জুয়াড়িরা হলেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কুদ্দুস মিয়ার পুত্র মিলন মন্ডল (৩৩), ৯নং ওয়ার্ডের সামছুল হকের পুত্র রিন্টু মিয়া (৩৫) ও একই ওয়ার্ডের এমদাদুল হকে পুত্র সাইফুল ইসলাম (২৫), মৃত শহিদুর রহমানের পুত্র আনিছুর করিম সুমন (৩৮), তারাপুর গ্রামের যতীন্দ্রনাথ সরকারের পুত্র সচিন্দ্র চন্দ্র সরকার (৩৮) বলে জানা গেছে।

Please follow and like us: