সোমবার , ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে অভয়ারন্য এলাকা থেকে ১৬ জেলে আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাতক্ষীরা প্রতিনিধি :- পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় ১৬ জেলেকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিক আহম্মেদ এর নেতৃত্বে বন অফিসের সদস্যরা সুন্দরবনের পুষ্পকাটি ও লতা বেকী অভয়ারন্য এলাকায় অভিযান চালিয়ে আনুসাংগিক জিনিষপত্র সহ জেলেদের আটক করে। আটককৃত জেলেরা হলেন- কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ওসমান সানার ছেলে আবুল হোসেন সানা (৬৫), রকিব মোল্যার ছেলে ওমর আলী মোল্যা (৪৭), রফিকুল সানার ছেলে সেলিম হোসেন (২৬), মৃত ইয়ারব গাজীর ছেলে বায়েজিদ গাজী (৪৭), আয়জদ্দীন সানার ছেলে গফুর সানা (৬৪), হাকিম সানার ছেলে মফিজুল সানা (৫০), ইছাক খানের ছেলে আমান খান (২২), মুজিবর সানার ছেলে লিটন সানা (২৬), পরিমল কুমারের ছেলে দেবব্রত কুমার (৫০), বাবর আলী সানার ছেলে আকবর সানা (৪৭), বারিক মোল্যার ছেলে জুব্বার মোল্যা (৬১) এবং বাগেরহাট জেলার রাম পাল থানার শ্রীফলতলা গ্রামের মৃত হাবিব শিকদারের ছেলে ফারুক শিকদার (৪২), অলিল শিকদারের ছেলে ওমর আলী শিকদার (৩৬), মৃত ইসমাইল শেখের ছেলে বাবুল শেখ (৩২), শহীদ শেখের ছেলে রবিউল শেখ (২৭) ও দুলাল গাজীর ছেলে আরিফ গাজী (২২)।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক রফিক আহম্মেদ জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভয়ারন্য এলাকায় প্রবেশ করে মাছ ধরার সময় জেলেদের আটক করা হয়। এসময়ে তাদের ব্যবহৃত ৮টি নৌকা, ২টি ট্রলার, জাল ও দা, কুড়াল সহ আহরণকৃত মাছ জব্দ করা হয়। বন আইনে মামলা দিয়ে জেলেদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us: