মোল্যা রনি,মোংলা প্রতিনিধিঃবিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট প্রকৃতির নৈসর্গিক অপরূপ ‘সুন্দরবন’ সৌন্দর্য্যরে আঁধার। সুন্দরবন সীমান্ত ঘেঁষা উপকূলীয় অঞ্চল পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় হাতছানি। পার্শ্ববর্তী দেশের অনুকরণে নিরাপদ যাতায়াত ও আবাসন ব্যবস্থা, সুন্দরবনের উপর দিয়ে ক্যাবল কার চালুসহ বিনোদন ক্ষেত্র সৃষ্টি করলে দেশী-বিদেশী পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে। এতে প্রতি বছর প্রচুর রাজস্ব আয় আসবে রাষ্ট্রীয় তহবিলে। গেল ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সার্কিট হাউজের জনসভার পূর্বে সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ, অবকাঠামো উন্নয়ন ও পাঁচ তারকা হোটেল-মোটেল নির্মাণসহ ১৪ দফা দাবি জানায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বঙ্গোপসাগর উপকূলবর্তী সুন্দরবন বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। অপরূপ বনভূমি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত। দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। সুন্দরবনে স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণির আবাসস্থল হিসেবে পরিচিত। নদ-নদীতে রয়েছে কুমির, ডলফিনসহ অসংখ্য প্রজাতির মাছ। সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের সামনে তুলে ধরতে পারলে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব বলে মনে উন্নয়ন কর্মীরা। উদাহরণ হিসেবে পার্শ্ববর্তী দেশগুলোর পর্যটন শিল্পের জয় জয়কারকে তুলে ধরছেন তারা। সূত্রমতে, পর্যটনকে কেন্দ্র করে অর্থনীতির বিকাশ ঘটিয়ে পার্শ্ববর্তী দেশগুলো প্রমাণ করেছে ‘পর্যটন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি।’ বিশ্ব পর্যটন সংস্থার হিসাব মতে, সিঙ্গাপুরের জাতীয় আয়ের ৭৫ শতাংশই আসে পর্যটন খাত থেকে। তাইওয়ানের ক্ষেত্রে এর পরিমাণ জাতীয় আয়ের ৬৫ শতাংশ, হংকংয়ে ৫৫ শতাংশ, ফিলিপাইনে ৫০ শতাংশ ও থাইল্যান্ডে ৩০ শতাংশ। মালদ্বীপের অর্থনীতি প্রায় পুরোটাই পর্যটন খাতের ওপর নির্ভরশীল। ক্যারিবিয়ান দ্বীপগুলোও
, || - ||
সুন্দরবনে পর্যটক সম্ভাবনায় প্রয়োজন অবকাঠামো উন্নয়ন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: