রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সুপ্রিম কোর্টের রায়ে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাজেরা বেগম স্বপদে বহাল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলামঃ
কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ নিয়ে সৃষ্ট বিরোধ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৪ জন বিচার পতির সমন্বয়ে কমিটি আপিল ডিভিশন রেঞ্চ ২রা অক্টোবর এক আদেশে নিস্পত্তি করেছেন। এর ফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যানের নির্দেশে হাজেরা বেগমের ২ বৎসরের চুক্তি ভিত্তিক নিয়োগ বহাল থাকলো। অবৈধ এবং ক্ষমতার দাপটে স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবীদার মোঃ মনজুরুল হকের বৈধতা না থাকায় জোরপূর্বক দখলে রাখা প্রধান শিক্ষকের চেয়ারটি ছেড়ে দেন। এ ঘটনার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠাটিতে শৃঙ্খলা ফিরে এসছে। গতকাল সোমবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক হাজেরা বেগম আইনী প্রক্রিয়ায় রায় পেয়ে তার চেয়ারে বসে আছেন। প্রধান শিক্ষক হাজেরা বেগমকে ফিরে পেয়ে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আনন্দ করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি চঞ্চল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, অন্যায় ভাবে মনজুরুল হক হাজেরা বেগমের কক্ষ দখলে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসেন এবং অপর বোর্ডে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিজের নাম অন্তরর্ভূক্ত করেন। প্রধান শিক্ষক হাজেরা বেগম জানান, মহামান্য হাইকোর্ট বিভাগে আমার আনিত পূর্বে উল্লেখিত ৮৫১৩/২০১৮ নং রিট আপিল শুনানী অন্তে মহামান্য হাইকোর্ট গত ০৭/১০/২০১৮ ইং তারিখের আদেশে আমার প্রধান শিক্ষক পদে চাকুরী বর্ধিত করণে বাতিল আদেশ আগামী ৬ মাসের জন্য স্থগিত করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, মোঃ মনজুরুল হককে প্রধান শিক্ষক রুটে কার্যাদি সম্পাদন করার ব্যাপারে জেলা শিক্ষা অফিসার প্রত্যক্ষ সহযোগিতা করায় প্রধান শিক্ষক নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অশান্তি সৃষ্টি হয়েছিল। মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশে ঐ অবস্থার সমাপ্তি ঘটেছে।

Please follow and like us: