, || - ||

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে টিম লিডারদের প্রস্তুতিমূলক সভা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবতার সেবায় কাজ করছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের মূল্যায়ন এবং মানবতার কল্যাণে নিবেদিত কর্মীদের মিলন মেলা অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা বিভাগীয় সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিভাগীয় টিম লিডার গণ। সে উপলক্ষে শনিবার (৭ই মে) দুপুর ১২ টায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় টিম লিডারদের সমন্বয়ে এক জরুরি সভা খুলনার বুলু আর্কিড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী।
সভায় অতি সত্বর প্রতিটি জেলায় স্কুল চালু সহ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২২ অথবা ২৯ জুলাই ৫০০ ডেলিগেটসের উপস্থিতিতে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করার প্রস্তাব গৃহীত হয়। যেখানে মেয়র, এমপি সহ গুরুত্তপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে একটি সম্মেলন প্রস্তুতি কমিটির প্রস্তাব গ্রহন করা হয়। আগামী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় অনুমোদন সাপেক্ষে প্রস্তুতি কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় উপস্থিত থেকে মুল্যবান মতামত দেন খুলনা বিভাগীয় সহকারী তত্বাবধায়ক সাজ্জাদ হোসেন প্রিন্স, উপ সহকারী তত্বাবধায়ক ইমরান হোসেন, খুলনা জেলা সভাপতি এস এম রাসেল,  খুলনা মহানগরের সাধারণ সম্পাদক তৌহিদা পারভীন রুমু, বাগেরহাট জেলার সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, যশোর জেলার সভাপতি জিয়াউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন, খুলনা মহানগর শাখার সহ সভাপতি নাজমুল হোসেন, ইঞ্জিঃ বাদশা হারুন, সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সহ অনেকেই।
Please follow and like us: