শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ছাগলনাইয়া শাখার কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

 

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ছাগলনাইয়া উপজেলা শাখার অনুমোদন দিয়েছে জেলা কমিটি। সোমবার (২৮ ডিসেম্বর) জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মনির হোসাইন ও সাধারণ সম্পাদক দিল মুহাম্মদ দিলু স্বাক্ষরিত অফিশিয়াল পেডে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়। এতে ডাঃ মাহফুল হাসানকে সভাপতি ও আবদুর রশীদ রাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও সহ-সভাপতি প্রভাষক আজিজিল হক ভূঁইয়া, মোঃ কামরুল হাসান বিপ্লব, যুগ্ন সাধারণ সম্পাদক জিলহাজ উদ্দিন সনি, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ ননি ও মোঃ আবু হানিফ, অর্থ সম্পাদক ইঞ্জিঃ সাদ্দাম হোসেন জনি সহ মোট ২৭ সদস্য এ কমিটিতে স্থান পেয়েছে।
Please follow and like us: