, || - ||

সোনাগাজীতে আ’লীগ নেতা লিপটনের উঠান বৈঠক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:  সরকারের নানামূখী উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জননেত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করে ঘরে তুলতে” হবে। সোনাগাজীতে উঠান বৈঠক তৃণমূল সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক  জহির উদ্দিন মাহমুদ লিপটন এসব কথা বলেন।
শনিবার(২৪ মার্চ) বিকালে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের চুনিমাঝি বাড়ীর উঠান বৈঠকে বাহার উল্যাহ ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন। এসময় তিনি বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লিপটন ছাড়া অতীতে আর কেউ এরকম উঠান বৈঠক সোনাগাজীর মাটিতে কেউ করেনি। আর সেনাগাজীর উন্নয়নের নেপত্যে থেকে তিনি কাজ করেছেন। বাঁকা নদী সোজা করন, সোনাগাজী-দাগনভূঞার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করন সহ অসংখ্য উন্নয়নের কারিগর এ লিপটন। তাই জননেত্রী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলব তিনি যেন আগামী একাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে এ লিপটনকে নোমিনেশ দেন। তাহলে এ অঞ্চলের সাধারন ভোটাররা বিপুল পরিমান ভোটে নৌকা প্রতীককে জয়যুক্ত করে তুলবে।
উক্ত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, চরছান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সোনাগাজী কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন গঠন, আওয়ামীলীগ নেতা মাওলা, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়ন, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবুল জলিল, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন।
এছাড়াও সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন জুয়েলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবিসি সিদ্দিকী দুলাল, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী নজরুল মিজান, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রুমন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকাশ সহ ইউনিয়নের সকল স্তরের বিপুল পরিমান নেতাকর্মী।

Please follow and like us: