, || - ||

সোনাগাজীতে বজ্রপাতে রাখালের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নে  বজ্রপাতে মাসুম সিদ্দিক (১৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার চরচান্দিয়া  ইউনিয়নের পূর্ব বড় ধলীতে এ ঘটনা ঘটে। নিহত মাসুম সিদ্দিক চরছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের সিদ্দিক মিয়ার নতুন বাড়ীর মোঃ সিদ্দিক আহমদের ছেলে।

চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাসুম সিদ্দিক (১৫) নামে এক রাখাল সহকর্মি অন্য এক রাখালের জন্য দুপুর সাড়ে ২ টার দিকে বাড়ির পাশ্ববর্তী মাঠে ভাত নিয়ে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হলে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

ইউপি চেয়ারম্যান মিলন আরো জানান, নিহত মাসুম সিদ্দিক বাবা-মায়ের একমাত্র সন্তান এবং এক বছর আগের এক দূর্ঘটনায় তার বাবাও মারা যায়। খবর পেয়ে তিনি এক মাসের খাদ্য দ্রব্য সাথে নিয়ে নিহতের শোকাহত পরিবারকে দেখতে গিয়েছেন এবং নগদ বিশ হাজার টাকা  অনুদান দেয়ার আশ্বাস দেন।

Please follow and like us: