ফেনী জেলার সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে একটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে ইউনিয়নের পূর্ব সেনের খিল গ্রামে ফজর আলী মেস্তরী বাড়ীতে এ ঘটনা ঘটে। প্রায় ১লক্ষ টাকার মালামাল নিয়ে।যায় চোর।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব সেনের খীল গ্রামের ফজর আলী মেস্তরী বাড়ীর নিজাম উদ্দিনের ঘরের সিঁধ কাটেছে চোরের দল। এসময় চোরের দল ২টি স্বর্ণের চেইন, নগদ ৩০ হাজার টাকা, ১টি কম্বল ও কিছু নতুন কাপড়-চোপড় নিয়ে গেছে।
তবে ঘটনার সময় নিজাম উদ্দিনের মায়ের গালার চেইন টান দিয়ে নেওয়ার সময় জেগে উঠায় শোরগোল চিৎকার করে এবং পাশের বাড়ির লোকজন চোরকে ধাওয়া করলেও পালিয়ে যায়।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু এবং স্হানীয় ইউপি সদস্য হাজী রমজান আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন।
সোনাগাজী মডেল থানার অফিসা ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, এই ব্যাপারে জানার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতি পরিবারের লিখিত অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।