খুলনা প্রতিনিধিঃ- খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা কৃষকলীগের ১৮নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার সন্ধ্যায় খালাসী মাদ্রাসা মোড়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা কৃষকলীগের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান (মাষ্টার)। সাবেক ছাত্রনেতা সোনাডাঙ্গা থানার কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আল-মাসুদ খান। সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ (তিন) বছরের জন্য মোঃ মোজাফ্ফর হোসেন (বাবুল মল্লিক)কে সভাপতি ও মোঃ জয়নাল শেখ’কে সাধারন করে ১৮ নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সোনাডাঙ্গা থানা আওমীলীগের সাধারণ সম্পাদক তাছলিম আহমেদ আশা। সোনাডাঙ্গা থানা যুবলীগ সাবেক যুগ্ন-আহ্বায়ক শেখ বদিউজ্জামান লিটু, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-মামুন (সুমন মোল্যা), ১৬ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শেখ নিজামউদ্দিন, ১৬ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম টিটো, ১৬ নং ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি মোঃ মনিরুল হোসেন, মোজাম, নূর ইসলাম, বিল্লাল, রিপন, কবির, বাবু, মিন্টু, অপু, আল-আমিন, ইমরুল, রুবেল, হোসেন প্রমুখ।