শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সোনামুখীতে মোহাম্মদ নাসিম স্মরণে মিলাদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি প্রতিষ্ঠান ফাইভ স্টার পরিবারের আয়োজনে সাবেক স্বাস্থ্যমন্ত্রি, চৌদ্দ দলের সমন্বয়ক, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সোনামুখি বাজারে বিশিষ্ট ব্যবসায়ি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এ সময় উপস্থিত ছিলেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ফাইভ স্টার পরিবারের আলহাজ্ব আব্দুর রহমান, এনামুল হক মনি, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, রাশেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পলাশ প্রমূখ।
Please follow and like us: