সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মুফতী নাসরুল্লাহ বদরের পরিবারকে সমবেদনা ও সান্ত্বনা জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র কেন্দ্রীয় আহবায়ক ও বিরোধী দলীয় চীপ হুইপ নাহিদুল ইসলাম এমপি।
শুক্রবার (১৬অক্টোবর) বিকেলে শহীদ নাসরুল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বদরপুর ওলামা বাড়িতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আসেন এনসিপির যুগ্ম আহবায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহবায়ক মাওলানা আশ্রাফ মাহাদী।
আশ্রাফ মাহাদীর মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে নিহত মুফতী নাসরুল্লাহ বদরের বৃদ্ধ পিতা ও বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলে মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় আশরাফ মাহাদী বলেন, নিহতের মা কোনভাবেই মানতে পারছেন না নিহত নাসরুল্লাহর লাশ দেশে না আনতে পারার ব্যাপারে। আমরা প্রথমে পরিবারের দাবি অনুযায়ী বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের সহায়তায় যতদ্রুত সম্ভব মরহুমের লাশ বাংলাদেশে আনতে চেয়েছিলাম কিন্তু বোমা হামলায় তার শরীর এতটাই ক্ষতবিক্ষত যে দেশে আনা সম্ভব নয় বিধায় মদিনায় জান্নাতুল বাকীতে বা মক্কায় জান্নাতুল মো’য়াল্লায় দাফন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের
কেন্দ্রীয় সহ-সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আরিফ হোসাইন, উপজেলা এনসিপি সংগঠক মেহেরাজ হোসেন রাজু।
Please follow and like us: