, || - ||

সৌদি আরবে রোযা শুরু বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ- বৃহস্পতিবার, ১৭ই মে থেকে রমজানের রোযা শুরু হচ্ছে সৌদি আরবে।

মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের কোথাও রমজানের চাঁদ দেখা না যাওয়াতে রাজকীয় আদালত সুপ্রিম কোর্টের উদৃতি দিয়ে আজ বুধবার এই ঘোষণা প্রচার করে।

প্রধান বিচারপতি খাইবার বিন্ মুহাম্মদ আল-ঘায়েব এর সভাপতিত্বে কোর্টে দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান রাজা সালমান ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের পাশাপাশি সৌদি আরবের সরকারের প্রতিনিধি ও অনেক প্রবাসীরাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সব অন্যান্য উপসাগরীয় দেশের পাশাপাশি অনেক আরব ও মুসলিম দেশগুলিতে রমজানের প্রথম দিন হবে। এইসব দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, ইয়েমেন, জর্দান, ইরাক, প্যালেস্টাইন, মিশর, সুদান, তিউনিশিয়া, সিরিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে সাথে রাশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, জাপান , দক্ষিণ কোরিয়া, এবং ভারতের কিছু অংশ।

Please follow and like us: