, || - ||

স্কুল খোলার ১৯টি নির্দেশনা বাস্তবায়ন করতে সিরাজগঞ্জ উপ‌জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার আপেল মাহমুদের স্কুল পরিদর্শন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে প্রানের উচ্ছাসে বেজে উঠলো স্কুল-কলেজের ঘণ্টা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে কমলমতি শিশুরা উৎসব মুখর পরিবেশে ক্লাসে ফিরেছে সময়মতো। নানা আলোচনা-সমালোচনা, পরিকল্পনা শেষে আজ রবিবার খুলেছে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের দুয়ার। প্রায় ১৮ মাস বন্ধের পর শিক্ষার্থীরা মিলিত হলো প্রাণের উচ্ছাসে। ধুলোপড়া খাতা-কলমে লাগলো হাতের ছোঁয়া। নবীন বরনের মতই ফুল দিয়ে স্বাগত জানাতে দেখা যায় শিক্ষাপ্রতিষ্ঠানে।

স্কুল খোলার বিষয় সিরাজগঞ্জ সদর উপজেলার ২৪৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ টি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করতে স্কুল পরিদর্শন করতে দেখা গিয়েছে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদকে। এছাড়াও স্কুল বন্ধ থাকা কালীন মহামারী করোনার প্রকোপের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার শিক্ষা অফিসার আপেল মাহমুদের কঠোর নির্দেশনায় বাড়িবাড়ি গিয়ে শিক্ষকরা বিতরন করেছে হোমওয়ার্ক, প্রতিটি শিক্ষার্থীর জন্য নিশ্চিত করেছে গুগোলমিট। অনলাইনে ক্লাস করা সহ রেডিও টেলিভিশনে ক্লাস দেখার শতভাগ নিশ্চয়তা। যার ফল স্বরুপ সিরাজগঞ্জ সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গিয়েছে শত ভাগ শিক্ষার্থীর উপস্থিতি।

মালশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, আমাদের উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে সকল প্রস্তুতির মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের ব্যাপারে বেশি জোড় দেয়া হচ্ছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানের জং ধরা আঙ্গিনাকে আবারো ঝকঝকে করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে দেয়া হয়েছে জোড়। মাস্ক পরিধান করা হয়েছে বাধ্যতামূলক। শিক্ষার্থীদের মানসিক যত্নেও নেয়া হয়েছে আলাদা পরিকল্পনা।

দীর্ঘ বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের সংবাদ ছিল টক অব দ্যা কান্ট্রি। দেশের চার কোটি শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক, শিক্ষক সবাই অপেক্ষায় ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্য জানতে। গেল বছরের ১৭ই মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ২৩ দফা বাড়ানো হয়েছে ছুটি। শুরুতে বোর্ড পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে যাবে। দু’দিন যাবে পরবর্তী বছরে বসতে যাওয়া শিক্ষার্থীরা। আর অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা বেঞ্চে বসবে একদিন করে।

Please follow and like us: