, || - ||

স্ত্রীর প্রতি স্বামীর মমতা: আদিল মাহমুদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

“স্ত্রীর প্রতি স্বামীর মমতা”

 

তুমি জায়া যেও না, মন ভেঙ্গে দিও না, বিহগ যে এখনো ওঠেনি ঘুম থেকে জেগে,

 

সারা রাত জেগে ছিলাম, শুধু পাহারা দিলাম, যদি নাহি বলে যাও ভুলে।

 

তুমি মোর শৈবালিনী, সন্তানের জননী, আমি যে তোমার সব চেয়ে আগে,

 

ক্ষনিকের কর্ম ভুল, ক্ষমা করে হও কোল, কেন পর করে আজ যাচ্ছ চলে।

 

ভার্যা মোর একজন, আর নেই প্রিয়জন, থাক মোকে ভালবেসে,

 

আমি অর্থবিত্ত চাই না, প্রিয়তমা ছাড়া বুঝি না, যাবে না ছেড়ে বল হেসে।

 

তোমার তনয়-তনয়া, আমার চির মায়া, ওরা যে থাকতে চায় আমাদের গা ঘেসে,

 

ওদের কি আপরাধ, তারা যে অবাধ, নিজেদের ভুল পারে না দিতে তাদের ফেঁসে।

 

আজ যাকে নিয়ে বুঝেছ ভুল, সে নহে মোর কোন কূল, তুমিই আমার সব আশা,

 

তুমি প্রেমময়ী সায়মা, নিত্য মোর মহিমা, ভুল করে কর না নিরাশা।

 

যদি ভাব হয়েছে ভুল, এখনি গিয়ে আনব ফুল, তুমি যে সন্তানের ভরসা,

 

বনিতা বিনা জন পায় না সুখ, ধনিকা নরের মুখ, আর হবে না ভুল সহসা।

 

যদি কলত্র যায় ভুলে, আরেকজন আসবে হেসে খেলে, শূন্য থাকেনা বুক,

 

কিছু দিন পোহাবে যন্ত্রণা, অনেকে দেবে কুমন্ত্রণা, অন্য আসবে হয়ে জোঁক।

 

সমাজের নিত্য বাস্তবতা, ভুলে দেয় অতীত সীতা, কেও করবে না বিন্দুমাত্র শোক,

 

নতুন করে শুরু হবে জীবন, থাকবে না পবন, ফিরে আসতে রইবে না কোন ফাক ফোক।

 

হে অঙ্গনা এখনো সময় আছে, বিপদ আমাদের ঘুরে পিছে, নাও সিদ্ধান্ত আমায় নিয়ে,

 

তুমি যে মোর প্রথম দয়িতা, দিতে হবে অনুমতি তোমার পিতা, কন্টক রেখ না সাজিয়ে।

 

স্বামী ও সন্তানের কথা ভেবে, স্থির করো মন ভবে, মোদের ফেলে যেও না ধেয়ে,

 

প্রণয় আছে যে আমার, ছেলে-মেয়ে তোমার, ভাঙ্গা এত সোজা নয় বিয়ে!

 

লেখক: মোঃ আদিল মাহমুদ।

Please follow and like us: