স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন, চট্টগ্রামের সুপরিচিত ফটোগ্রাফিক সংগঠন ‘চাটগাঁর ছবিয়াল-এর ৪র্বর্ষপূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ছবি উৎসব ২০২১ শুরু,
বৃহস্পতিবার বিকাল ৫টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকী, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি মওদুদ আলম, ইনস্টিটিউট অব ফটোগ্রাফি (আইওপি) প্রতিষ্ঠাতা পরিচালক কে ইউ মাসুদ,
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি ছবির মাধ্যমেই সম্ভব হাজারো শব্দকে এক ফ্রেমে বন্দী করা। আলোকচিত্র মানে শুধুই ছবি নয়, এটি একটি শিল্প, মনের ভাষা প্রকাশের অন্যতম মাধ্যম, এই শক্তিশালী মাধ্যমেই সম্ভব লক্ষাধিক গল্প একত্রে আনা। কেবল মাত্র একটি ছবিই হতে পারে হাজারো না বলা কথার সমান। চাটগাঁর ছবিয়ালের সদস্যরা ছবির মাধ্যমে হাজার শব্দের গল্প এই আলোকচিত্র প্রদর্শনীতে তুলে ধরছেন।
প্রদর্শনীর অন্যতম আয়োজক, চাটগাঁর ছবিয়ালের সভাপতি মইন চৌধুরী বলেন ‘দেশের অনেক অসহায় মানুষ কোভিড এফেক্টেড হয়ে মানবেতর জীবনযাপন করছে, সামাজিক দায়বদ্ধতা থেকে
আমরা চাই এই প্রদর্শনীর মাধ্যমে, ছবির ফ্রেমর বিক্রয়লব্দ অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে। যাতে কিছুটা কিছুটা ক্ষতি তারা পুশিয়ে নিতে পারে।
চাটগাঁর ছবিয়ালের তের জন্য সদস্য ও পাঁচজন শুভানুধ্যানের তেত্রিশটি ছবি উক্ত ছবি উৎসবে প্রদর্শিত হচ্ছে, বিকেলে তিনটা থেকে রাত আট পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
Please follow and like us: