চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবক ১৮ মাস ধরে বিদেশ অবস্থান করলেও তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। প্রবাসীর স্ত্রীর স্বজনদের বিষয়টি জানালেও তারা লজ্জায় আসছে না। পরকিয়া প্রেমিকের সাথে দৈহিক সম্পর্কে অন্তঃসত্তা হয়েছে বলেও স্বীকার করেছে প্রবাসীর স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর লাটিমী গ্রামের মরহুম আবদুল মালেকের পুত্র কবির আহমদের সাথে ইসলামিয়া শরিয়া মোতাবেক ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে আকিজা আক্তার সাথির বিয়ে হয়। এরপর কয়েকবারই সে বাচ্চা নষ্ট করে ‘নষ্ট হয়ে যায়’ বলে দাবি করেছে। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর কবির আহমেদ অর্থ উপার্জনের জন্য সৌদিআরব পাড়ি জমান। কিছুদিন পর তার স্ত্রী সাথি বাবার বাড়ি বেড়াতে যায়। এরপর সে পাশ্ববর্তী বাড়ির সরকারি চাকুরিজীবি বাবলু নামের এক যুবকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। দু’জনের অসামাজিক কাজে জড়িত থাকার বিষয়টি ধরা পড়ার পর সামাজিকভাবে মিমাংশা হলে প্রবাসী কবির মেনে নেয়। কিন্তু ১৮ মাস পর চলতি বছরের গত ৩০ মার্চ কবির আহমেদ দেশে ফিরে আসে। একদিন পর সাথি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি লাটিমীতে আসে। কয়েকদিন পর কবির আহমেদ স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার এক পর্যায়ে জানা যায় ‘সাথি ৮ মাসের অন্তঃসত্তা’। হতবাক হয়ে কবির আহমেদ স্ত্রী সাথিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে অভিভাবকদের মাধ্যমে সাথির অভিভাবকদের জানানো হলেও দুই সপ্তাহে তারা আসছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে সাথির সাথে কথা বলে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে।
তবে সাথি জানায়, বিয়ের আগে থেকেই বাড়ির পাশের বাবলুর সাথে আমার শারিরীক সম্পর্ক ছিল। কিডনীতে সমস্যা হওয়ায় মাঝে মাঝে শরীর ফুলে যেতো। অন্তঃসত্তা হওয়ার বিষয়টি আমি টের পাইনি।
এ ব্যাপারে আলকরা ইউপি মেম্বার নাছির উদ্দিন জানান, ঘটনাটি সঠিক। মেয়েটির পিতা-মাতা ও স্বজনদের খোঁজ দিয়েছি। বিষয়টি সামাজিকভাবে মিমাংশা করা হবে।
, || - ||
স্বামী ১৮ মাস বিদেশে, স্ত্রী ৮ মাসের অন্তঃসত্তা!
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: