, || - ||

সড়ক অবরোধ করে রাজশাহীতে ত্রাণের জন্য বিক্ষোভ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
রাজশাহীতে সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টা থেকে নগরীর কেদুর মোড় এলাকায় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর বিরুদ্ধে এ বিক্ষোভ করেছে। এলাকাবাসীর অভিযোগ, তারা ২৪ নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। করোনার জন্য দীর্ঘদিন ধরে তারা বেকার হয়ে পড়ে থাকলেও কোন ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এতে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।তাদের দাবি, ত্রাণ দেবার কথা বলে জাতীয় পরিচয়পত্র কার্ডের ফটোকপি নিয়েছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। কিন্তু ত্রাণ না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ত্রাণ দেওয়া না হলে লকডাউন তুলে নেয়ার দাবি জানান তারা।কলিমউদ্দিন নামের একজন বিক্ষোভকারী জানান, বেশ কিছুদিন আগে খরবোনা এলাকা থেকে তাদের ২৪ নম্বর ওয়ার্ডের লোকজন জাতীয় পরিচয়পত্র নিয়ে যায় ত্রাণ দেয়ার নামে। কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও তাদের কোন ত্রাণ দেয়া হয়নি। কাউন্সিলর কাদের ত্রাণ দিয়েছেন তারা জানেন না। ক্ষুধা না সহ্য করতে পেরে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। ত্রাণ না দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। তিনি বলেন, সোমবার সকাল থেকে আমাদের এই অঞ্চলের কিছু অটোরিকশাচালক গ্যারেজ খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছিলো। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তার আশ্বাসে বিক্ষোভকারীরা চলে গেছে। ত্রাণের বিষয়ে তিনি বলেন, আমার এলাকার নিম্ন আয়ের মানুষের তালিকা করে ত্রাণ দেয়া হয়েছে। এখানে কোন উচ্চবিত্ত পরিবারকে ত্রাণ দেয়া হয়নি।উল্লেখ্য,রাজশাহী জেলার প্রতিটি পৌরসভায় ত্রান নিয়ে চলছে সজন প্রীতি। মেয়র ও কমিশনারেরা তাদের মনোনিত লোকজনদেরকে সরকারি ত্রান ও দশ টাকা কেজি চালের কার্ড করে দিলেও তাদের বিরুদ্ধে যারা অন্য প্রাথীর ভোট করেছে তাদেরকে সরকারি ত্রানসহ কোনো কিছূ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে চারঘাটের এক পৌর কাউন্সলরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
Please follow and like us: