, || - ||

হজ ক্যাম্প কোয়ারেন্টাইনের উপযুক্ত নয় বলেই বিদেশ ফেরতগণ পালিয়ে বেড়াচ্ছেন – আবু হাসান টিপু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

করোনার সংক্রামনের ভয়াবহতা আড়াল করে, প্রয়োজনীয় প্রস্তুতি না নিয়ে উদাসীন থাকলে করোনার থেকে মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু। তিনি বলেছেন মরণব্যাধী করোনার ভয়াবহতায় সারা বিশ^ যেখানে বিচলিত, বিশেষ করে ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর অপরাপর রাষ্ট যেখানে সর্বচ্চো পূর্ব প্রস্তুতি নেয়ার পরও সেসব দেশে মৃত্যুর মিছিল থামাতে পারছে না সেখানে বাংলাদেশের প্রস্তুতি নিঃসন্দেহে হতাশাজনক। করোনা সনাক্তকরণে একটি মাত্র প্রতিষ্ঠান কাজ করছে। সেখানেও অসুস্থ মানুষজন প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে সাধারণ মানুষের একাধিক অভিযোগ রয়েছে।

আব হাসান টিপু বলেছেন হজ¦ ক্যাম্প কোন ভাবেই কোয়ারেন্টাইনের উপযুক্ত নয়। ফলে বিদেশ ফেরত ব্যাক্তিগণ সরকারের ঐ তথাকথিত কোয়ারেন্টাইনে না থেকে এক রকম পালিয়ে বেড়াচ্ছেন। আর এ কারণেই প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বিশে^র বহু দেশ যেখানে প্রয়োজনীয় বিছানাপত্রসহ পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী সমেত কোয়ারেন্টাইন ক্যাম্প বানিয়ে এবং শতভাগ বিদেশ ফেরত মানুষকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখার পরও করোনার বিস্তার রোধ করতে পারছেনা। সেখানে বাংলাদেশ সরকার কোয়ারেন্টাইনের জন্য হজ¦ ক্যাম্প ব্যবহার করে করোনা মোকাবেলায় কতটুকু সাফল্য অর্জন করবেন সেটা হয়তো তারাই ভালো বলবেন। দেশবাসীর এ জাতীয় ভয়ংকর বিপদে সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতা নিশ্চয় জনগণ কোন দিন ক্ষমা করবেনা।

‘বার বার হাত ধুলে করোনা থেকে মুক্তি মেলে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ, নারায়ণগঞ্জ এর উদ্যোগে হাজীগঞ্জ গুদারাঘাটে হাত ধোয়ার কর্মসূচি উদ্বোধনকালে আবু হাসান টিপু এসব কথা বলেন।

তিনি বলেন সরকারের উচিত হবে দলীয় আমোদ প্রমোদের সকল কর্মসূচি বাদ দিয়ে জেলায় জেলায় প্রয়োজনীয় বিছানাপত্রসহ পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী সমেত কোয়ারেন্টাইন ও আইসোলেশন ক্যাম্প বা হাসপাতালের ব্যবস্থা করে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা।

মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরুল হক এর নেতৃত্বে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রামন থেকে রেহাই পেতে বার বার হাত ধোয়ার প্রতি সর্বস্তরের মানুষকে উৎসাহিত ও সচেতন করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা মূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় উপকরণ প্রদান কর্মসূচির অংশ হিসাবে এ হাত ধোয়ার কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড নূরুল হুদা।

শুক্রবার সকালে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত এই হাত ধোয়ার কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর যুগ্ন আহবায়ক খোকন রাজ, মার্জিয়া রাজ খুশব প্রমূখ।

Please follow and like us: