ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সারা দেশের ন্যায় করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী পুলিশি প্রচার অভিযানের অংশ হিসেবে হরিপুর থানা পুলিশ মাস্ক বিতরণ করেন।
২১ মার্চ রবিবার দুপুর ১২ টায় থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও ৩ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন থানা পুলিশ।
এসময় থানার অফিসার ইনচার্জ সায়েদ আওরঙ্গজেবে’র “নেতৃত্বে, এস আই ঈশা ও,বেলাল সহ থানা পুলিশের সকল সদস্যরা জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন ।
হরিপুর থানার অফিসার ইনচার্জ সায়েদ আওরঙ্গজেব বলেন মাস্ক বিতরণ কর্মসূচি সমগ্র উপজেলায় পরিচালনা করা হবে এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে জনগণকে উদ্বুদ্ধ করা হবে ।
Please follow and like us: