সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

হরিপুরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জনকের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস দিয়ে ফেরদৌস (২৮) নামে এক সন্তানের জনক আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটে রবিবার (২২ মার্চ)আনুমানিক দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ভাতুরিয়া গ্রামে ।
ফেরদৌস হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের হাফিজউদ্দিনের ছেলে।ফেরদৌসের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবার সুত্রে জানা যায়, রবিবার রাতে পরিবারের সকলে রাতের খাওয়া-দাওয়া সেরে নিজ নিজ ঘরে ঘুমাতে যায়। এ সুযোগে ফেরদৌস আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সকলের ঘড়ের দরজা বাহির থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। পরে বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের লোকজন চিৎকারে দিলে আশ-পাশের লোকজন এসে ফেরদৌসের গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায়। আত্নহত্যার বিষয়টি পুলিশকে জিনানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফেরদৌসের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ: সবুর।

Please follow and like us: