ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সদর ইউনিয়ন বজ্রমতলি মোড় বাজারে গোপন সংবাদে ভিত্তিতে গত ১৩ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময়, কান্ধাল রাস্তা হইতে হরিপুর গামী রাস্তায় বজ্রমতলির বাগানে পাশে রাস্তা ক্রসিং এর সময়,( ঢাকা মেট্রো-১৪-৬৫৮৩) গাড়িতে ফেনসিডিল বহন কারি সন্দেহ হলে গাড়িটি আটক করে থানা পুলিশ। এসময় গাড়ীতে থাকা ২২০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় ।
হরিপুর থানার এস আই আবু ঈসা ,এস আই রাকিবের ও রাশেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল হরিপুর তিনুয়া গ্রামের হাসির উদ্দিনের ছেলে শামিম (৩১) কে আটক করে ।এসময় সাথে থাকা প্রাইভেট কারটিও আটক করা হয়
। হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে
Please follow and like us: