, || - ||

হরিপুরে বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়ামাহফিল এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৮ ই আগষ্ট রবিবার সকাল ১০টায় হরিপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়ামাহফিল, আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, হরিপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ। উল্লেখ্য যে, সেলাইমেশিন এর ৩ মাস প্রশিক্ষন শেষে এসময় চার জনকে ৪ টি সেলাইমেশিন ও অর্থ প্রদান করা হয়েছে।

Please follow and like us: