, || - ||

হরিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-লো বেঞ্চ বিতরণ করলেন এমপি দবিরুল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪০ জোড়া উঁচু নিচু(হাই-লো) বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের অর্থায়নে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের অহংকার আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪০ জোড়া উচু-নিচু (হাই-লো) বেঞ্চ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, যুব লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী প্রমুখ।

Please follow and like us: