, || - ||

হলি আর্টিজান হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
রাজধানীর গুলশানের হলি আর্টিজান হামলায় নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)। আজ বেলা ১০টায় গুলশান থানার সামনে (এসি রবিউল ও ওসি সালাউদ্দিনের সম্মানে) স্থাপিত ভাস্কর্য “দীপ্ত শপথ” এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।
এ সময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে রুহের মাগফেরাত কামনা করেন তাঁরা।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ১ জুলাই আজকের এই দিনে গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে আত্মত্যাগ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই নির্ভীক কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন খান। গুরত্বর আহত হন অনেক পুলিশ কর্মকর্তা।
Please follow and like us: