কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা হবে। সরকারের পক্ষ থেকে আগামী বোরো মৌসুমে কৃষকদের বিনামূল্যে সার-বীজসহ সব ধরনের সহযোগিতা করা হবে, যাতে কৃষকরা আগামী মৌসুমে ভালো জাতের ধান চাষ করতে পারেন, একমাত্র বোরো ফসল যারা হারিয়েছেন তাদের ভিজিএফসহ অন্যান্য খাদ্য সহায়তা করা হবে।
শনিবার বেলা ১২টায় বৈশাখী বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত চাপতির হাওড় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,চাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, শামীমা শাহরিয়ার খানম এমপি, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কলসুম সিদ্দিক এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম, মহাপরিচালক ধান গবেষণা ইনস্টিটিউট মো. শাহজাহান আলী, পরমাণু কৃষি গবেষণা মহাপরিচাললক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, সিলেট আঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিন, প্রকল্প পরিচালক মুখলেছুর রহমান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত মহাপরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগ বেনজির আলম, অতিরিক্ত পরিচালক সিলেট অঞ্চল মোশাররফ হোসেন খান, ইউএনও মাহমুদুর রহমান মামুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা প্রমুখ।
Please follow and like us: