হাজার হাজার নেতাকর্মী আর সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার মাঝি চেয়ারম্যান আব্দুস সবুর শেখ। তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করেছেন হাজার হাজার নেতাকর্মী এবং ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন বাসী। আসন্ন্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ তথা সরকার দলীয় প্রার্থী হিসেবে “নৌকা প্রতীক” নিয়ে বিকেলে বঙ্গবন্ধু সেতুতে পৌঁছলে তাঁকে এ গণসংবর্ধনা দেয়া হয়।
এসময় ইউনিয়নবাসী দলীয় নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য আসন্ন্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবার কাছে দোয়া, ভালবাসা আর সার্বিক সহযোগিতা কামনা করছি”।
পরে হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে কালিয়াহরিপুর ইউনিয়ন পদিক্ষন করে। রাস্তার দুইপাশে শত শত নারী পুরুষ তাকে স্বাগত জানায়। উপস্থিত জনতা নৌকা ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে নানা শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে ইউনিয়ন। এসময় চেয়ারম্যান সাধারণ মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান।