, || - ||

হাফছড়িতে ২দফায় ৩৮০ ব্যক্তির মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কংজরী চৌধুরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৩৮০ জন কর্মহীন ব্যাক্তির মাঝে ২দফায় ত্রাণ সামগ্রী বিরতণ করেছেন,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
রবিবার(১৭মে)বিকাল ৪টা হাফছড়ির বটতলী,সাইংগুলি পাড়া,বড়পিলাক, জালিয়াপাড়ায় অসহায় কর্মহীন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ,গুইমারা সদর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মার্মা, ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ইউপি সদস্য সুইউ মার্মা,কালা মার্মা,আবদুল মোতালেব, আরমান হোসেন প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রী পেয়ে হতদরিদ্ররা সন্তোষ প্রকাশ করেন কর্মহীন পরিবারের লোকজন।

Please follow and like us: