গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
বুধবার(২২ ডিসেম্বর) সকাল ১১টায় ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে,বর্তমান চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ পাল,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর,সাংগঠনিক সম্পাদক ইখতেয়ার উদ্দিন চৌধুরী (পলাশ),উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম,হাফছড়ি ইউনিয়নের আওতাধীন মৌজা প্রধানগন,কারবারীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক এবং নবনির্বাচিত ইউপির সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নবনির্বাচিত চেয়ারম্যান মংশে চেšধুরী ,হাফছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলমতের উর্ধ্বে উঠে তাকে,নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করায়,হাফছড়ি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,হাফছড়ি ইউনিয়নকে ডিজিটাল সমৃদ্ধ জনপদে পরিণত করতে আমরা আন্তরিক হয়ে কাজ করব। প্রতিটি গ্রামে সুষম উন্নয়ন ও মানুষের প্রত্যাশিত আশা আকাংখার প্রতি খেয়াল রেখে,আমাদের সেরাটুকু দিয়ে,সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। এ জন্য তিনি সকল জনপ্রতিনিধি সরকারী কর্মকর্তা, রাজনৈতিক মহল, সাংবাদিক সুধীজনদের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষে বর্তমান চেয়ারম্যান(নানা) চাইথোয়াই চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন, নবনির্বাচিত চেয়ারম্যান(নাতি)মংশে চৌধুরী।চাইথোয়াই চৌধুরী নবনির্বাচিত চেয়ারম্যান মংশে চৌধুরীর কাছে দায়িত্ব অর্পন করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।