ব্যবসায়ী হাসান আলী হত্যার বিচার দাবিতে গঠিত ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধা’-এর উদ্যোগে বিভিন্ন ছাত্র, যুব ও নারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) বেলা ১২টায় জেলা জাসদ কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধার সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নারী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নারী নেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর আমাতুর নুর ছড়া, কর্মজীবী নারী’র জেলা সভাপতি আফরুজা বেগম লুপু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহবায়ক ইসরাত জাহান লিপি, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, কর্মজীবী নারী’র মাহমুদা বেগম, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াছমিন শিল্পী, সিপিবি নারী শাখার জেলা নেত্রী মিতা হাসান, জাতীয় নারী জোটের জেলা সাংগঠনিক সম্পাদক দিলরুবা আলিয়া লিমা, নারী ঐক্যের সাধারণ সম্পাদক নীলা জামান, দুর্বার নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা।
সভায় যুব সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির জেলা সভাপতি জুলফিকার সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি জাকারিয়া হাসান সুমন, জেলা যুব ইউনিয়ন নেতা রানু সরকার এবং ছাত্র নেতাদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ জেলা সভাপতি মোহাম্মদ আসিফ সরকার, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি রোকনুদৌল্লা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামীম আরা মিনা প্রমুখ।
জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসাদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মিলন সরকার, বাসদ মার্কসবাদী’র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, জাতীয় পার্টির নেতা রেজাউন্নবী রাজু, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সংগঠক মৃণাল কান্তি, গাইবান্ধা সাংমাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাসান আলী হত্যার ঘটনায় অভিযুক্ত ওসি (তদন্ত) ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করলেই হবে না, তাদের গ্রেফতার করতে হবে। এই হত্যাকান্ডের দায় সদর থানার ওসি কোনভাবে এড়াতে পারে না, তাকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, পুলিশকে বাচাঁনোর নানারকম ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। ইতোমধ্যে বাদির এজাহারে বর্ণিত ঘটনাকে পাশ কাটিয়ে মিথ্যা ফরওয়ার্ডিং দেয়া হয়েছে। তারা এই মিথ্যা ফরওয়ার্ডিং এর তীব্র প্রতিবাদ এবং পুরো ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
বক্তারা অতীতের তিশা হত্যা, সাজিদ হত্যার ঘটনার বিচারের আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, হাসান হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র হলে গাইবান্ধাবাসী তা প্রতিহত করবে।
, || - ||
হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সাথে গাইবান্ধার ছাত্র, যুব ও নারী সংগঠন নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: