সনাতন হিন্দ ধর্ম সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা আসা স্বাভাবিক আছে। মঙ্গলবার(১১আগষ্ট)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক দিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের এডি আতিকুল রহমান জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের সব ধরনের পণ্যের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের (ওসি) মহাসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হলেও ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রিদের কার্যক্রম স্বাভাবিক আছে।
Please follow and like us: