, || - ||

হিলিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি-
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এমন স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হাকিমপুর উপজেলা চত্তরে প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর উপজেলা একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন, হিলি ফায়ার সার্ভিসের অফিসার মিজানুর রহমানসহ অনেকেই।

বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে ও সম্পদের ক্ষতি কমাতে নানা ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

 

Please follow and like us: