শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব এইডস দিবস

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস ২০১৮ পালিত হয়েছে।

আজ শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপেলক্স চত্বর হতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থলবন্দরের প্রধাান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার রিপা সাহা। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলান, লাইট হাউজের ম্যানেজার জাহাঙ্গির আলম ও কায়েস উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বিকাশ মন্ডল সহ অনেকে। এছাড়াও এইডস নিয়ে কাজ করা এনজিও কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

Please follow and like us: