, || - ||

হিলিতে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

এম এ আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে সড়ক দূর্ঘটনায় মতিয়ার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল রাত ১০টায় সিএনজি করে বাসায় আসার সময় ফকিরপাড়া (ধরন্দা) নামক স্থানে একটি ট্রাক পিছনদিক থেকে ধাক্কা দিলে সিএনজি থেকে পরে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করায়। তার শারীরিক অবস্থা আশঙ্খাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেভার্ড করেন। রংপুরে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

Please follow and like us: