শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হিলি স্থলবন্দরে আবারো বাড়লো পেয়াঁজের দাম। এক দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি।
হিলি স্থলবন্দরে আমদানি কমের অযুহাতে আবারো বাড়ল ভারত থেকে আমদানিকৃত পেয়াঁজের দাম। যে পেয়াঁজ গতকাল বন্দরে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৪ টাকা কেজি দরে। সেই পেয়াঁজ এক দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বন্দরে পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

দাম বাড়ার কারন হিসেবে ব্যবসায়ীরা বলছেন,ভারত পেয়াঁজ রপ্তানিতে মুল্য বৃদ্ধি করার পর থেকেই হিলি স্থলবন্দর দিয়ে কমেছে পেয়াঁজের আমদানি। চাহিদার তুলনায় আমদানি কমায় পেয়াঁজের দাম বৃদ্ধি পেয়েছে। রাজস্থান,গুজরাট,ইন্দুর জাতের পেয়াঁজ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে।

হঠাৎ করে দাম বাড়া ও কমার কারনে পেয়াঁজ কিনতে এসে বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদের।

হিলি কাষ্টমসের তথ্যমতে চলতি সপ্তাহে ৬ কর্ম দিবসের ভারতীয় ৮৭ ট্রাকে ২ হাজার ১শ ৫০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

 

Please follow and like us: