মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি। আমদানি বাড়ার সাথে সাথে কমেছে কাঁচা মরিচের দাম। হিলি স্থলবন্দরের আড়ৎগুলোতে কয়েকদিন আগে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১২০ টাকা। বর্তমানে সেই মরিচই বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকাররা জানান, দেশেরে বাজারে ‘চলতি মৌসুমে বন্যার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্থ হওয়াই দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। একারণে দেশীয় বাজারে কাঁচামরিচের দামও
বেড়ে যায়। আর দেশের বাজারে ভারতীয় কাঁচা মরিচের চাহিদা থাকায় ব্যাবসায়ীরাও ভারত থেকে আমদানি শুরু করে। প্রথম কয়েকদিন মরিচের দাম ভালো পেলেও গত দুই দিন থেকে দাম অর্ধেকে নেমে এসেছে। দাম কমার কারন হিসেবে মরিচ ব্যবসায়ী বাবলু হোসেন জানান, হঠাৎ করে
ভারতীয় মরিচের আমদানির পাশাপাশি দেশীয় মরিচের উৎপাদন বেড়ে যাওয়ার কারনেই ভারতীয় আমদানি করা মারিচের দাম কমে গেছে।ব্যবসায়ীরা আরো জানান, ভারত থেকে মরিচ আমদানি করে সরকারকে প্রতিকেজি মরিচে ২১ টাকা শুল্ক দিতে হচ্ছে। এতে প্রতিকেজি মরিচ ৯০
টাকা হলেও সেই মরিচের দাম অর্ধেকও পাচ্ছেনা তারা। এদিকে হিলি খুচরা বাজারের আড়ৎদাড়রা জানান, দেশি মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা এবং ভারতীয় আমদানিকৃত মরিচ বিক্রি ৬০ টাকা। মরিচ কিনতে আসা ক্রেতা মিজানুর রহমান জানান, মরিচের দাম অনেকটা কমেছে। এরকম দাম তাকলে আমাদের মত সাধারন মানুষের অনেক সুবিধা হবে। হিলি কাস্টম সুত্রে, গত ৮ কর্ম দিবসে ৫২ ট্রাকে ২শ ৮৩ মেট্রিকটন মরিচ
আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৭৩ লক্ষ টাকা।
বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানী, কমেছে দাম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: