বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় কেজি প্রতি দাম কমেছে ৩ থেকে ৪ টাকা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়ে যাওয়ায় পাইকারী বাজারে আবারো কমেছে ভারত থেকে আমদানী করা পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। হিলি’র পাইকারী বাজারে গত দুদিন আগে প্রতিকেজি পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৭ থেকে ১৯ টাকা প্রতিকেজি দরে।

পেঁয়াজের দাম কমার কারন হিসেবে আমদানি কারক নাজমুল হোসেন জানান, পরিবহন শ্রমিকদের ৪৮ ঘন্টা ধর্মঘটের ফলে ভারতের অভ্যন্তরে আটকে থাকা পেঁয়াজগুলো চাহিদার তুলনায় বেশি পরিমান আমদানি হওয়ায় ফলে এর প্রভাব পড়েছে পেঁয়াজের আড়ৎ গুলোতে।
কম দামে পেঁয়াজ কিনতে পারায় পাইকারদের পাশাপাশি বেচা-কেনা ভালো হওয়ায় আড়ৎদারো খুশি।

Please follow and like us: