, || - ||

হুইপ ইকবালুর রহিমের নির্দেশনা ও সহযোগিতায় দিনাজপুরে করোনা রোগীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

১ জুলাই বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সার্বিক পৃষ্টপোষকতায় দিনাজপুরসহ সারাদেশে করোনা মহামারি ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের সহায়তার জন্য বিএমএ’র পরিচালনায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগ পরিবারের নেতৃত্বে করোনা প্রতিরোধে “হেল্প ডেস্ক” চালু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা নাসিম, জাকিরসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please follow and like us: