দেশব্যাপী হেফাজতের নৈরাজ্য, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে অগ্নিসংযোগ,সভাপতিকে মারধর এবং নোয়াখালী ও নারায়নগঞ্জে গণমাধ্যমের গাড়ী ভাংচুর, গনমাধ্যম কর্মীদের লাঞ্চিত করার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারনলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসুচীর আয়োজন করা হয়। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক দিলীপ গৌরের সঞ্চালনায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসান,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী,জেলা বাসদের সম্বন্ময়ক কমরেড নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,সহসভাপতি ইসরাইল হোসেন বাবু, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদ,সাংগঠনিক সম্পাদক হীরক গুণ,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী শাহদৎ হোসেন ফিরোজী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু,সাহিত্য ও পাঠাগার সম্পাদক আইয়ুব আলী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সহ সভাপতি রফি খন্দকার,কবি গৌতম সাহা,সিরাজগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শরীফ আহমেদ ইন্না,সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন,৭১’র টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ,যমুনা টেলিভিশনের ষ্টাফ রির্পোটার গোলাম মোস্তফা রুবেল,বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা,সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ গনমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতী প্রকাশ করে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসেকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।