অনলাইন ডেস্ক:
অবশেষে সব জল্পনা কল্পনার অবসানঘটলো। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারো সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। এবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শুক্রবার রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করেছেন খল অভিনেতা মিশা সওদাগরের পুরো প্যানেল। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে মধ্য রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, এবার ৪৪৯ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ৩৮৬ ভোট। শুক্রবার (২৫ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়েছেন। তিনি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এদিকে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা।
সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন সৃব্রত। তার বিপরীতে কোনো প্রার্থী নেই। আন্তর্জাতিক পদে প্রার্থী হয়েছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ, নায়ক ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পড়ে লড়ছেন দুইজন। তারা হলেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচন করছেন একা। তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই।
কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, আলীরাজ, আফজাল শরীফ, রঞ্জিতা, আসিফ ইকবাল, অলেকজান্ডার বো, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব, শামীম খান ও জেসমিন। শিল্পীদের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইলিয়াস কাঞ্চন।