, || - ||

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর দিক তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন’দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া। এ সময় হোমনা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মৎস্য চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মৎস্য কর্মকর্তা তার সমাধানের আশ্বাস দেন। দেশে মৎস্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা কথা তুলে ধরা হয় এবং সাত দিন ব্যাপি মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য খামারিদের বিভিন্ন উপকরণ সহায়তা প্রশিক্ষণ দেওয়ার কথা বলে হয়।
Please follow and like us: