কুমিল্লার হোমনায় পানি নিষ্কাশনের জন্য লোহার পাইপ পরিবর্তে প্লাস্টিকের নিম্নমানের পাইপ স্থাপন ও নিম্নমানের খোয়া দিয়ে ঢালাই কাজের অভিযোগ উঠেছে।
উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ সংলগ্নে সিএনজি স্টেশন থেকে চলনিয়া তিতাস নদীর ঘাট পর্যন্ত জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা প্রকল্পের অর্থায়নে ১১ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে ২১৫ মিটার লোহার পাইপের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পটির বরাদ্দ পায় মুরাদনগর ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রশিদ এন্ড ব্রাদার্স।
সরজমিনে গিয়ে দেখা যায়, অফিস নির্দেশ মোতাবেক লোহার পাইপের মাধ্যমে কাজ করার নির্দেশ থাকলেও এসব কাজ রাতে শ্রমিকদের দিয়ে লোহার ফাইভ পরিবর্তে প্লাস্টিকের ফাইভ স্থাপন করা হয়েছে পরে বিষয়টি জানাজানি হলে দ্রুত পাইপ সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, তারা গোপনে রাতে পাইপ গুলো স্থাপন করে দিয়েছিল পরে স্থানীয়দের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হলে কন্ট্রাকটর দ্রুত প্লাস্টিকের পাইপগুলো উঠিয়ে লোহার পায়ে স্থাপন করেন বলে এমন অভিযোগ স্থানীয় জনতা। পরে সকালে ইঞ্জিনিয়ার অফিসার বিষয়টি দেখভাল করেন। পুনরায় লোহার পাইপ বসানোর মধ্য দিয়ে কাজ চালু করেন পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নজর রাখার আহ্বান জানান স্থানীয়রা। এদিকে মেসার্স রশিদ এন্ড ব্রাদার্স স্বত্বাধিকার হারুন অর রশিদ মুঠোফোনে বলেন, এসব অভিযোগ সম্পন্ন মিথ্যা কোন ধরনের প্লাস্টিকের পাইপ বসানো হয়নি লোহার পাইপ দিয়ে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে হোমনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলামের মুঠোফোনে বলেন, আমাকে না জানিয়ে দ্রুত কাটি শেষ করে বিলের আবেদন করলে আমি বিল আটকে দেই এবং মাঁটি খনন করে দেখার প্রস্তাব করি। আমার চাপের মুখে ঠিকাদারী প্রতিষ্ঠান বাধ্য হয় পুনঃখনন করতে পর দেখি কিছু লোহার পাইপ দিলেও বাকি গুলো প্লাস্টিকের পাই। ফলে সব উঠিয়ে লোহার পাইপ দিয়ে পুনরায় কাজ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এবং যেভাবে এস্টিমেট দেওয়া আছে ঠিক সেভাবে কাজ করতে হবে আমরা কোন ধরনের ছাড় দেবো না।
Please follow and like us: