কুমিল্লার হোমনায় নির্বাচনী জনসভা করেছেন কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনে নৌকার মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ কালের সবচেয়ে বড় জনসভায় বক্তৃতাকালে সেলিমা আহমাদ বলেন, আমি আপনাদের ভালোবাসা ও দোয়ায় এমপি হয়েছি। আমি আস্থার সাথে বলতে পারি আমি এবারেও আপনাদের ভালোবাসার কমতি হবে না। আমি অন্যায় সহ্য করতে পারি না, তাই কিছু কিছু ব্যক্তি আমার বিরোধীতা করছে, যারা আওয়ামী লীগ তারা কিভাবে স্বতন্ত্র হয় আর যারা স্বতন্ত্র তারা কিভাবে আওয়ামী লীগ হয়।
আমাকে বার বার দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তাই আমার সব পরিকল্পনা বাস্তবন করতে পারিনি। প্রত্যেক পদে পদে কিছু লোক বাধা হিসেবে কাজ করেছে। আমার প্রিয় হোমনার পরিপূর্ণ উন্নয়ন আমার হাত ধরেই ঘটবে। আমার হোমনার জনগণ আত্নবিশ্বাসী জনগণ। তারা আগের চেয়ে অনেক বেশি আত্নবিশ্বাস নিয়ে চলাফেরা করে। বিগত দিনগুলোতে আমি এটাই চেয়েছিলাম।
তিনি আরো বলেন, আমার এলাকায় নারীরা যাতে ঘরে বসে উপার্জন করতে পারে সেই ব্যবস্থা করা হবে। ভাই বোনেরা বেকার থাকবে না, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আপনারা জানেন এই এলাকায় নারী নির্যাতন সম্পূর্ণ বন্ধ। এছাড়াও তিনি এবারও আপনাদের ভালোবাসা পেলে, এমপি হতে পারলে যেখানে স্কুল, কলেজ নাই সেখানে স্কুল কলেজ করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে যত খাস জমি আছে সেগুলো উদ্ধার করে সেখানে খেলার মাঠ গড়ে তুলবো।
Please follow and like us: