মো. তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ- কুমিল্লার হোমনা উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে সালা উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সালাহ উদ্দিন উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়নের সাফলেজী গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, সালাহ উদ্দিন তার বারান্দায় ছাফরা ঘরে কাজ করতে গিয়ে ব্যাটারী চালিত অটো রিক্সা চার্জ দেওয়ার তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হোমনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সওদাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যপারে পল্লীবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আজিজুল ইসলাম সরকার বলেন,বাড়িতে রিকসা গেরেজে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী জানান এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
, || - ||
হোমনার সাফলেজী গ্রামে বিদ্যুৎ পৃষ্টে যুবকের নিহত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: